ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়ি থেকে ‍তুলে নেয়া ঢাবির সেই ছাত্র পুলিশ হেফাজতে

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের মহেশখালী থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান মেনন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজার জেলায় সম্প্রতি কয়েকজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মোবাইল নম্বরের একটি সূত্র ধরে ঢাবি ছাত্র রেদওয়ান ফরহাদের বড় ভাই রাশেদ খান মেননকে আটক করা হয়। পরে রেদওয়ানকেও আটক করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মেননের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন বলেও দাবি করে। পরে উচ্চতর তদন্তের জন্য গ্রেফতারকৃতদের সবাইকে ঢাকায় পুলিশ সদর দফতরে পাঠানো হয়।

সেখানে ধারাবাহিক কয়েক দিন জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতদের কক্সবাজার আনার পর পুনরায় তদন্ত শেষে ঊর্ধ্বর্তন কর্মকতাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের ওই সূত্রটি জানায়।

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় বলে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ হয়।

তার আগের দিন বৃহস্পতিবার রেদওয়ান ফরহাদের বড় ভাইকেও ধরে নিয়ে যায় ডিবি। এরপর থেকে দুই ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ঘটনার পর পরিবারের সদস্যরা মহেশখালী থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে খবরে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়ি থেকে ‍তুলে নেয়া ঢাবির সেই ছাত্র পুলিশ হেফাজতে

আপডেট সময় ০৬:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০