ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে বাস খাদে নামিয়ে যাত্রীদের প্রাণ রক্ষা করলেন চালক

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে মহাসড়কে উল্টে যাওয়া কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে যাত্রীবাহী বাস খাদে নামিয়ে যাত্রীদের প্রাণ রক্ষা করলেন চালক। তবে এ ঘটনায় অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।

জিএমপি’র সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ময়মনসিংহ থেকে ভুট্টাবাহী একটি কাভার্ডভ্যান ঢাকা যাচ্ছিল। পথে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান গেইটের কাছে পৌঁছলে চাকা ফেটে যায়। ক্ষতিগ্রস্ত চাকা পরিবর্তনের জন্য কাভার্ডভ্যানটি থামিয়ে জগ দিয়ে উচু করার সময় গাড়িটি মহাসড়কের উপর আড়াআড়িভাবে উল্টে যায়। এসময় নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে দ্রুতগতিতে আসছিল। আচমকা কাভার্ডভ্যানটি মহাসড়কের উপর উল্টে যাওয়ায় বাসটির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে চালক বাসটিকে যাত্রীসহ সড়কের পাশের খাদে নামিয়ে দিয়ে যাত্রীদের প্রাণ রক্ষা করেন।

তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও এ ঘটনায় বাসের অন্তত ৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে বাস খাদে নামিয়ে যাত্রীদের প্রাণ রক্ষা করলেন চালক

আপডেট সময় ১০:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০