ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

বিলবোর্ডের ভেতর দিয়ে বিদ্যুতের তার, আতঙ্কে সাধারণ মানুষ

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরের সাহেব বাজার বাইপাস এলাকায় মহাসড়কের পাশের বিলবোর্ডের ভেতর দিয়ে টানা হয়েছে উচ্চ ভোল্টের বিদ্যুতের তার। সামান্য বাতাসেই তার লোহার তৈরি ওই বিলবোর্ডের সংস্পর্শে এসে পুরো বিলবোর্ডে বিদ্যুৎ সৃষ্টি হতে পারে। স্থানীয় দোকান মালিক ও প্রতিদিন ওই পথে চলাচলরত সাধারণ মানুষ এ নিয়ে অনেকটাই আতঙ্কিত।

সরেজমিনে দেখা গেছে, বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের জায়গা দখল করে থাকা ওই বিলবোর্ডটি নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ সুপরিবাহী লোহার রড দিয়ে। এসব লোহার রডের ফাঁকা দিয়ে টানা হয়েছে ঢাকা জোনের পল্লীবিদ্যুতের ছয়টি উচ্চ ভোল্টেজ সম্পন্ন তার। এছাড়াও বিলবোর্ডটিতে রয়েছে অবৈধ ডিস লাইন ও পল্লীবিদ্যুতের অন্যান্য তার। সামান্য বাতাসেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সচেতনমহল। এছাড়া শর্টসার্কিট হয়ে ঘটতে পারে অগ্নিসংযোগের মতো বড় দুর্ঘটনাও।

ওই এলাকার নাজমুল নামের এক বাড়িওয়ালা জানান, ‘বিলবোর্ডের ভেতর দিয়ে এভাবে বিদ্যুতের তার টানানোয় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এটি নিয়ে আমরা স্থানীয় সকলেই অনেক আতঙ্কে আছি।’

এ বিষয়ে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জানান, তার টানার বিষয়ে বিলবোর্ডের মালিককে জানানো হয়েছে। তিনি বলেছেন, বিলবোর্ডটি ওই স্থান থেকে সরিয়ে নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

বিলবোর্ডের ভেতর দিয়ে বিদ্যুতের তার, আতঙ্কে সাধারণ মানুষ

আপডেট সময় ০৪:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০