ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী মাহফুজসহ গ্রেফতার ৪

অাকাশ নিউজ ডেস্ক:

হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের চৌডালা এলাকার পুষ্করনির পাড় থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা পুলিশ। কাউন্টার টেররিজম ইউনিটও এই অভিযানে অংশ নেয়।

গ্রেফতার অন্যরা হলেন- জেএমবির আইসিটি এক্সপার্ট হাফিজ, সামরিক শাখার সদস্য জামাল এবং জেএমবি সদস্য জুয়েল।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার পি এম মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি নেতা সোহেল মাহফুজসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সোহেল মাহফুজকে ঢাকায় পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী মাহফুজসহ গ্রেফতার ৪

আপডেট সময় ০১:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭