ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

এনআরবিসির সাবেক চেয়ারম্যান ফরাছত আলী দুই বছর নিষিদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:  

অনিয়ম, দুর্নীতি ও নানা জালিয়াতির ঘটনায় জর্জরিত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পদত্যাগ করা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। দীর্ঘদিন তা যাচাই-বাছাই করে তার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে দুই বছর যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদ থেকে তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ২১ জুন থেকে আগামী দুই বছর নিষিদ্ধ থাকবেন তিনি।

জানা গেছে, ফরাছত আলী মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এক পরিচালককে বেনামে ঋণ দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এমনকি মার্কেন্টাইল ব্যাংকের ওই পরিচালক এনআরবিসি ব্যাংকের পরিচালক না হয়েও পর্ষদ সভায় অংশ নিয়েছেন। ফরাছত আলী তাকে এসব কাজে সহায়তা করেছেন। এসব কারণে ফরাছত আলীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকের যে পরিচালককে ফরাছত আলী বেআইনি সুবিধা দিয়েছেন, তাকে গত জানুয়ারিতে পরিচালক পদ থেকে অপসারণ করা হয় ব্যাংক খাতের বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকায়।

প্রসঙ্গত, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ মাথায় নিয়ে ২০১৭ সালের ১০ ডিসেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেন। এরপর পরিচালনা পর্ষদের সব কমিটি নতুনভাবে গঠন করা হয়। ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলীকে সরিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়েছিল তমাল এসএম পারভেজকে।

একই বছরের ৬ ডিসেম্বর অনিয়ম ও দুর্নীতির ১০টি গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় নতুন প্রজন্মের এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এর পরেই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

এনআরবিসির সাবেক চেয়ারম্যান ফরাছত আলী দুই বছর নিষিদ্ধ

আপডেট সময় ০৬:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০