ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ভোলার জজকে হেলিকপ্টারে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি

আকাশ জাতীয় ডেস্ক: 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

রবিবার রাত ৮:৩৯ মিনিটে তাকে বহনকারী বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তেজগাঁওয়ে অবতরণ করে। সেখান থেকে তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ (আয়েশা মেমোরিয়াল) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ভোলা থেকে ড. এ বি এম মাহমুদুল হককে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। তাকে বহনকারী হেলিকপ্টার রাত ৮:৩৯ মিনিটে ঢাকায় অবতরণ করে। সেখান থেকে মাহমুদুল হককে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এর আগে ড. এ বি এম মাহমুদুল হকের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হয়। এরপর ফলাফল পজিটিভ আসে। তখন থেকে তিনি ভোলাতেই চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

এদিকে দেশের অধস্তন আদালতের ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার আইন মন্ত্রণালয়ের করোনাভাইরাস মনিটরিং ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়।

জানানো হয়েছে, মাদারীপুর জেলা জজ আদালতের জারীকারক মো. কাওছার মিয়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অফিস সহায়ক আব্দুল বারী সুস্থ হয়েছেন। আক্রান্ত বিচারকদের মধ্যে নেত্রকোণার জেলা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান সুস্থ হয়ে উঠেছেন। তবে করোনা আক্রান্ত বিচারকদের নাম-পরিচয় জানায়নি আইন মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মন্ত্রী আনিসুল হক মনিটরিং ডেস্কের রিপোর্ট পর্যবেক্ষণ করে আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক লাখ ১২ হাজার ৩০৬ জন। আর মোট মারা গেছেন মোট এক হাজার ৪৬৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ভোলার জজকে হেলিকপ্টারে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১১:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০