ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

সরকার বন্যাদুর্গতদের পাশেই আছে: স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বন্যা দুর্গতদের আতঙ্কিত ও হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার বন্যাদুর্গতদের পাশেই আছে। তিনি বলেন, পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে দুর্গতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজ ইতোমধ্যেই সরকার শুরু করেছে।

তিনি সোমবার রংপুরে নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের লাল দিঘী উচ্চ বিদ্যালয় ও চতরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

স্পিকার বলেন, ‘আমাদের দেশ ভাটি অঞ্চলের একটি দেশ। বন্যা খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। আকস্মিক এ বন্যায় আমাদের ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এ ক্ষয়ক্ষতি মোকাবেলা করার মানসিক শক্তি ও আর্থিক সক্ষমতা সরকারের রয়েছে।’

তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশায় সহমর্মিতা প্রকাশ করেন এবং সকলে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এ সময় রংপুরের জেলা প্রশাসক, চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সরকার বন্যাদুর্গতদের পাশেই আছে: স্পিকার

আপডেট সময় ০৮:৩০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭