ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮৫ করোনা রোগীর খোঁজ আর কখনোই মিলবে না চট্টগ্রামে

আকাশ জাতীয় ডেস্ক:

খোঁজ মিলছে না চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৮৫ জন রোগীর। ভুল নম্বর দেওয়া ও লিস্টে দেওয়া নম্বরের ডিজিট কম থাকাসহ নানা কারণে এই ৮৫ জন রোগীর কোনো হদিস বের করতে পারেনি নগর পুলিশের বিশেষ শাখা।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত হওয়া তিন হাজার ৫৩৭ জনের মধ্যে ৮৫ জন করোনা রোগীর ঠিকানা না পাওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। ফলে ঠিকানাবিহীন ওই ৮৫ জনকে প্রশাসনের পক্ষ থেকে জানানো যায়নি তাদের করোনা পজিটিভ হওয়ার খবরও।

ঠিকানাবিহীন এই ৮৫ জনকে নিয়ে কী ভাবছে সংশ্লিষ্টরা- তা জানতে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এগুলো তো আমরা সব পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) দিয়ে দিই। উনারা মোবাইল ট্র্যাক করে পরে বের করে ফেলেন। কাজেই এই সমস্যাগুলো সলভ হয়ে যায়।’
তবে পুলিশের বিশেষ শাখা (এসবি) বলছে, অসম্পূর্ণ ঠিকানা, ভুল নম্বর দেওয়া, লিস্টে দেওয়া নম্বরের ডিজিট কম থাকা সহ নানা কারণে এই ৮৫ জনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেনি তারা। এদের সাথে আর যোগাযোগ স্থাপনের কোন সম্ভাবনাও দেখছেন না তারা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ কমিশনার আব্দুল ওয়ারিশ খান বলেন, ‘অনেকগুলো নম্বরেই অসম্পূর্ণ ঠিকানা থাকে। যেগুলো আমরা লিস্টে দেওয়া নম্বর ট্র্যাক করে বের করি। কিন্তু এই নম্বরগুলো ট্র্যাক করাও সম্ভব হয়নি। কারণ হয় নম্বরগুলো বন্ধ, নাহলে ১১ ডিজিটের জায়গায় ১০ ডিজিট দেওয়া। ফলে এগুলো ট্র্যাক করে ঠিকানা বের করা যায়নি।’

তিনি বলেন, ‘এতে সবচেয়ে বড় সমস্যা যা হয়েছে তা হলো এই লোকগুলো জানলোই না তারা করোনা পজিটিভ হয়েছে। আমরাও তাদের আইসোলেশনে নেওয়ার কোন পদক্ষেপ নিতে পারিনি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৮৫ করোনা রোগীর খোঁজ আর কখনোই মিলবে না চট্টগ্রামে

আপডেট সময় ০২:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০