ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

এরশাদের ঘোষণায় ক্ষোভ, জোট ছাড়ল ২১ দল

অাকাশ জাতীয় ডেস্ক:

সম্মিলিত জাতীয় জোট নয়, সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে, সম্প্রতি রংপুর সার্কিট হাউজে এমন ঘোষণা দিয়েছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যানের এ ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে সম্মিলিত জাতীয় জোটে থাকা ২১টি রাজনৈতিক দল। এ ঘোষণার প্রতিবাদে জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় মহাজোট থেকে বের হয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান খাজা মহিব উল্ল্যাহ। উল্লেখ্য, আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুই জোটের বাইরে নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গত ৭ মে ৫৭টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোটের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

হুসেইন মুহাম্মদ এরশাদ যেকোনো সময় তাদের ছেড়ে যেতে পারেন, এমন সন্দেহ থেকে ২১টি রাজনৈতিক দল জোট থেকে বেরিয়ে এসেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন খাজা মহিব উল্ল্যাহ।

খাজা মহিব উল্ল্যাহ বলেন, সম্মিলিত জাতীয় জোটের নেতা হয়েও তিনি (হুসেইন মুহাম্মদ এরশাদ) গত ২২ আগস্ট রংপুর সার্কিট হাউজে সাংবাদিক সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। তাই আমরা সন্দিহান- যেকোনো সময় আমাদেরকে ছেড়ে এরশাদ অন্য জোটে যেতে পারেন। ইতিহাসও তাই বলে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় মহাজোট থেকে আমাদের ২১ দলের অংশগ্রহণ প্রত্যাহার করলাম।

তিনি আরো বলেন, আমরা হুসেইন মুহাম্মদ এরশাদের আমন্ত্রণে ৫৮ দলের সম্মিলিত জাতীয় জোটে শরিক হয়েছিলাম। কিন্তু তার বক্তব্যের প্রতিবাদে আমরা আর ওই জোটের সঙ্গে নেই।

জাতীয় মহাজোট থেকে বের হয়ে যাওয়া দলগু‌লো হ‌লো- বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ ইসলামী লিবারেল পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশন, বাংলাদেশ জনতা পার্টি (বি‌জে‌পি), জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাষানী, ওলামা মাশায়েক সমন্বয় পরিষদ, খেলাফত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টি, জাতীয় ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আকিমুদ্দিন মজলিস, শান্তি প্রতিষ্ঠা আন্দোলন, ইসলামী মূল্যবোধ সংরক্ষণ পার্টি, ইসলামী সমাজকল্যাণ আন্দোলন, ইউনাইটেড ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইত্তেহাদুল মুসলেমীন, বাংলাদেশ লিবারেল পার্টি, খেলাফত বাস্তবায়ন পার্টি, জাতীয় শরিয়াহ আন্দোলন, জামিয়াতুল মুসলেমীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী লিবারেল পার্টির সভাপতি মাওলানা আতাউর রহমান আ‌তিকী, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ না‌ফিয়ী, বি‌জে‌পির সভাপতি এ এম আনোয়ার শাহ, জাতীয় ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পীর কুতুবু‌দ্দিন শাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

এরশাদের ঘোষণায় ক্ষোভ, জোট ছাড়ল ২১ দল

আপডেট সময় ০৬:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭