ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। ওই ইউপি সদস্যের বিচার দাবিতে মরদেহ নিয়ে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছে গৃহবধূর স্বজনরা।

শুক্রবার (২২ মে) বিকেলে বিক্ষোভকালে পুলিশ বিচারের আশ্বাস দিলে মরদেহ গৃহবধূর বাবার বাড়িতে দাফনের জন্য নিয়ে যান তারা।

পুলিশ ও গৃহবধূর স্বজনরা জানায়, রুনা লায়লা (২৬) নামের ওই নারী রাজাপুর উপজেলার শুক্তাগড় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কুদ্দুস হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে স্বামীর বাড়িতে রাজাপুরের নারিকেল বাড়িয়া গ্রামে নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূ দুই সন্তানের মা এবং একই উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর এলাকার মো. নুর হোসেন গাজীর মেয়ে। ইউপি সদস্য কুদ্দুস এবং শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার সম্পর্ক ভাল না থাকায় বাবার বাড়িতে গৃহবধূর যাতায়ত বন্ধ ছিলো।

ইউপি সদস্য কুদ্দুসের দাবী, স্ত্রী রুনা লায়লা তার কাছে বাবার বাড়ি যাওয়ার আবদার করে। এতে কুদ্দুস স্ত্রীকে ধমক দিয়ে ঘরের বাইরে যায়। কিছুক্ষণ পরে ঘরে ফিরে শয়নকক্ষে স্ত্রীকে ওড়না গলায় জড়িয়ে আড়ার সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে শুক্রবার বিকেলে বিক্ষোভকালে রুনা লায়লার স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য কুদ্দুস রুনা লায়লাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। বৃহস্পতিবারও তাকে পিটিয়ে হত্যা করা হয়। পরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এদিকে মরদেহ নিয়ে বিক্ষোভের খবর পেয়ে পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে মরদেহ নিয়ে স্বজনরা বাড়ি ফিরে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, মরদেহ নিয়ে বিক্ষোভ

আপডেট সময় ০১:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০