ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিভোর্সের পর অপূর্বের প্রশংসায় পঞ্চমুখ নাজিয়া

আকাশ বিনোদন ডেস্ক: 

জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির সংসার ভেঙে গেছে। তবে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটলেও অপূর্বের প্রতি কোনো ক্ষোভ বা অভিযোগ নেই নাজিয়ার। বরং অপূর্বের প্রশংসা করেছেন তিনি।

বিচ্ছেদের বিষয়টি সর্বপ্রথম নাজিয়াই ফেসবুকে জানান। এরপর গণমাধ্যমে খবর প্রকাশ হলে রোববার রাতে ফেসবুকে নিজের অবস্থান জানান নাজিয়া।

নিজের আইডি থেকে অপূর্বকে নিয়ে একটি স্ট্যাটাস দেন নাজিয়া। সেখানে তিনি অপূর্বকে দোষারোপ না করার অনুরোধ জানান ভক্তদের। অপূর্বের প্রতি কোনো অভিযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

নাজিয়া বলেন, অপূর্ব একজন আদর্শ বাবা, প্রেমময় ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ। তিনি মিলিয়ন ফ্যানদের কাছে একজন সুপার ট্যালেন্টেড ব্যক্তি, এটা তিনি নিজেই অর্জন করেছেন।

‘আমার মনে হয় তিনি সেখানেই সবচেয়ে যোগ্য। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলো নিয়ে তাকে বিচার করুন।’

নাজিয়া বলেন, অপূর্ব আমাকে জীবনের সেরা উপহার দিয়েছেন, তা হলো আমার ছেলে আয়াশ। দুর্ভাগ্যক্রমে অসংখ্য কারণে একসঙ্গে থাকছি না আমরা, তবে আমি সবসময় তার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি।

তবে স্বামী হিসেবে অপূর্ব কেমন সে কথা এড়িয়ে গিয়েছেন নাজিয়া। এই বিচ্ছেদ নিয়ে তাদেরকে বিচার করতেও না করছেন।

তার ভাষ্য, দয়া করে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের ওপর আমাদের কাউকে বিচার করবেন না। আপনারা সবাই আমাদের সুখে-দুঃখে সবসময় ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন। আমরা আশা করি তা অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিভোর্সের পর অপূর্বের প্রশংসায় পঞ্চমুখ নাজিয়া

আপডেট সময় ১০:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০