ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় প্রাণ গেল আরেক পুলিশ সদস্যের

আকাশ জাতীয় ডেস্ক:

কোভিড-১৯ বা করোনাভাইরাসে পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম নঈমুল হক। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। করোনায় এই নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আটজনে।

সদরদপ্তর জানায়, মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ফতেয়াবাদে। তিনি দুই কন্যা এবং এক পুত্র সন্তানের পিতা ছিলেন। নঈমুল হক ২০০২ পুলিশ সদস্য হিসেবে চাকরি শুরু করেন।

করোনাভাইরাসে মারা যাওয়ায় নিয়ম মেনে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনায় প্রাণ গেল আরেক পুলিশ সদস্যের

আপডেট সময় ০৭:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০