ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

রাজধানীতে ঢাবি শিক্ষার্থীসহ গুলিবিদ্ধ ২

অাকাশ নিউজ ডেস্ক:

রাজধানীর হাতিরপুল বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অপরজন সৌদি প্রবাসী বলে জানা গেছে। আহত সৌদি প্রবাসী আশিক মাহমুদকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে তিনি কোন বিভাগের শিক্ষার্থী তা জানাতে পারিনি পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আশিক মাহমুদ জানান, সৌদি থেকে ছুটি নিয়ে তিনি ১৫ দিন আগে দেশে আসেন। বৃহস্পতিবার রাতে তিনি হাতিরপুল বাজারে যান। সেখানে কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেন তিনি। হঠাৎ তারা গুলি করা শুরু করেন। তাদের এলোপাতাড়ি গুলির একটি এসে আশিকের বাম হাতের কনুইয়ের নিচে লাগে। তিনি ওই অবস্থায় তার ভাইকে কল করেন তার মোবাইল থেকে। তার ভাই এসে তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

রাজধানীতে ঢাবি শিক্ষার্থীসহ গুলিবিদ্ধ ২

আপডেট সময় ০২:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭