ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্তঃসত্ত্বা সেই নারীর দেহে করোনা, এবারও হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

পুরান ঢাকায় গাড়ি না পেয়ে পুলিশের সহায়তায় হাসপাতালে যাওয়া অন্তঃসত্ত্বা সেই নারীর শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেয়ার সম্ভাব্য তারিখ। চিকিৎসকের পরামর্শে তাকে আজ আবারও হাসপাতালে নেয়া হয়। আজও পুলিশ তাকে হাসপাতালে পৌঁছে দেয়।

করোনা মহামারীর উপসর্গ থাকায় ৬ মে হাসপাতালে যেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে গাড়ি না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল ওই নারীর পরিবার।

পুলিশ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়ে করোনা পরীক্ষা করায়।৫ দিন পর পরীক্ষার রেজাল্ট হাতে আসে। তাতে দেখা যায় অন্তঃসত্ত্বা ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত।

বিষয়টি নিশ্চিত করে বংশাল থানার ওসি শাহীন ফকির গণমাধ্যমকে বলেন, ওই নারীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। ১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেয়ার সম্ভাব্য তারিখ । তবে চিকিৎসকের পরামর্শে তাকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ওসি শাহীন জানান, অসহায় ওই নারী তার কসাইটুলীর বাসা থেকে হাসপাতালে নিতে আজও পুলিশের গাড়ি পাঠানো হয় এবং হাসপাতালে ভর্তির যাবতীয় কাজ পুলিশই করেছে। সন্তান জন্মদান পর্যন্ত তার পাশে পুলিশ থাকবে বলে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, ৫ দিন আগে অন্তঃসত্ত্বা এই নারী হাসপাতালে যেতে এদিক ওদিক যোগাযোগ করে গাড়ি পাচ্ছিলেন না। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেয়া হয়। পরে পুলিশ তাকে ডাক্তার দেখিয়ে বাড়ি পৌঁছে দেয়। খাবার সামগ্রীও কিনে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

অন্তঃসত্ত্বা সেই নারীর দেহে করোনা, এবারও হাসপাতালে পৌঁছে দিল পুলিশ

আপডেট সময় ০৫:১৫:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০