ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বগুড়া কারাগার থেকে মুক্তি পেলেন ৯৯ বন্দি

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের কারণে বগুড়া জেলা কারাগার থেকে এখন পর্যন্ত ৯৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তৃতীয় দফায় ৮৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়।

এর আগে আরও দুই দফায় ১১ জন বন্দি মুক্তি পান। বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এসব বন্দিদের সবাই লঘুদণ্ডে দণ্ডিত ছিল বলে জানা গেছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে ২ হাজার ৮৮৪ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী বগুড়া জেলা কারাগার থেকে ১৬৯ জনকে মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে শুক্রবার (৮ মে) পর্যন্ত ৯৯ জন বন্দি মুক্তি পেলেন।

বগুড়া জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, যাদের মুক্তি দেওয়া হয়েছে তারা সবাই লঘুদণ্ডে দণ্ডিত। কারও তিনমাস আবার কারও তিনমাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়া কারাগার থেকে মুক্তি পেলেন ৯৯ বন্দি

আপডেট সময় ০৮:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০