ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী ৫০০ টাকার চারা গাছের দাম ধরা হয়েছে ১ লাখ শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

সাকিবের কথায় চাপ অনুভব করছি না: নাথান লায়ন

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

ঘরের মাঠে বাংলাদেশ এখন ভয়ংকর দল। বিশ্বের যেকোনো দলকে নাকানি চুবানি খাওয়াতে পারে। কেবল ওয়ানডেতে নয়, টেস্ট ক্রিকেটেও এখন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতবছর ইংল্যন্ডকে হারিয়েছে। সেই আত্মবিশ্বাস থেকেই বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন অজিদের হোয়াইটওয়াশ করার কথা। তবে সাকিবের এই হুমকিতে চাপ অনুভব করছেন না বলে মন্তব্য করলেন অজি স্পিনার নাথান লায়ন।

এই নাথান লায়নকে নিয়েই বাংলাদেশ শিবিরে কিছুটা হলেও দুশ্চিন্তা আছে। খোদ তামিম ইকবাল লায়নকে সমীহ করেছেন। অন্যদিকে অজিদের মাথাব্যথার মূল কারণ সাকিব আল হাসান। ব্যাটে-বলে তিনি একাই একশ হয়ে উঠতে পারেন যেকোনো সময়। উইকেটও হচ্ছে স্পিনারদের জন্য উপযোগী।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নাথান লায়ন বললেন, এই সিরিজে লড়াই হবে স্পিনার বনাম স্পিনারদের।

একপর্যায়ে সাকিবের প্রসঙ্গ আনা হলো। লায়নের কথায় বোঝা গেল তিনি ২-০ ব্যবধানের বিষয়টি জানেন। বললেন, ‘সাকিবের মন্তব্য একান্তই তার ব্যক্তিগত। প্রত্যেকেরই নিজস্ব মন্তব্য থাকে। তবে আমরা কোনো চাপে নেই, তবে চাপ তৈরি করতে চাই। স্পিনারদের জন্য এই টেস্ট একটি বড় মঞ্চ। তবে পেসারদেরও ভালো করার সম্ভবনা রয়েছে। ‘

একইসঙ্গে টাইগারদের পাল্টা হুমকিও দিয়ে রাখলেন এই ডানহাতি অফস্পিনার। বললেন, ‘২০ উইকেট নেয়ার মত সক্ষমতা আমাদের বোলারদের আছে। দুটি টেস্ট জেতার জন্যই আমরা গেম প্ল্যান করেছি এবং সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছে। আমার দল বিশ্বাস করে দলগত ভালো করলে জয় আসবেই। সবাই ভালো করার ব্যাপারে বেশ প্রত্যয়ী। আমি ব্যক্তিগতভাবে দল নিয়ে খুশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী

সাকিবের কথায় চাপ অনুভব করছি না: নাথান লায়ন

আপডেট সময় ০৫:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭