ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাভাইরাস: পরিবারের কেউ আক্রান্ত হলে করণীয়

আকাশ নিউজ ডেস্ক: 

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। আপনার পরিবারের সদস্য থেকে শুরু করে, প্রতিবেশী, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধুবান্ধব যে কেউ আক্রান্ত হতে পারে।

কারণ এ সময় আমরা ঘরবন্দি থাকলেও হয়তো আপনি বাজারে বা জরুরি প্রয়োজনে বাইরে যাচ্ছেন। আবার কাজের প্রয়োজনে অনেকের সঙ্গে দেখাও করছেন।

এ পরিস্থিতিতে আপনার পরিবার ও পরিচিত কেউ যদি আক্রান্ত হয়ে থাকে, তবে আপনার করণীয় কী?

এ সময় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। আসুন জেনে নিই এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ-

যা করবেন :

১. পরিবার বা পরিচিত কেউ যদি আক্রান্ত হয় ও তার সঙ্গে যদি নিয়মিত সামনাসামনি কথা হয় বা হাত মিলিয়ে থাকেন, তা হলে নিয়ম মেনে বাড়িতে থাকুন ১৪ দিন। আর পবিবারের যে আক্রান্ত হয়েছে, তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে যত্ন নিন।

২. পবিবারের অন্যদের ঘরে থাকতে বলুন। জরুরি প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সাহায্য নিতে পারেন।

৩. বাড়ির দরজা ও লিফটের বাটনগুলো নিয়মিত জীবাণুমুক্ত করুন।

৪. তীব্র শ্বাসকষ্ট বা জ্বর না হলে ঘরেই থাকুন। আর অন্য কোনো উপসর্গ না দেখা দিলে টেস্ট করানোর প্রয়োজন নেই।

৫. বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলুন। বারবার সাবানপানি ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে।

৬. হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না।

৭. বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে সামাজিক দূরত্ব মেনে চলুন।

৮. অপ্রয়োজনে বাইরে না যাওয়া ভালো। গেলেও মাস্ক ব্যবহার করুন।

৯. আক্রান্ত প্রতিবেশী বা পরিচিত কেউ সাহায্য চাইলে তাদের সাহায্য করুন। কোনো কিছু দিতে হলে তাদের দরজার বাইরে রেখে আসুন।

১০. এই সময় কারও বাড়িতে যাবেন না, আর বাইরে থেকে কাউকে আসতেও বলবেন না।

নিজের বা পরিবারের কেউ অসুস্থ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাভাইরাস: পরিবারের কেউ আক্রান্ত হলে করণীয়

আপডেট সময় ১০:১৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০