ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রাণ আওয়ামী লীগের নয় জনগণের টাকায় কেনা: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে গরীব, অসহায়, দুস্থ, দিন এনে দিন খাওয়া মানুষদের ত্রাণ দেওয়া নিয়ে সরকার অনৈতিক কর্মকাণ্ড করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সভাপতি শেখ রবিউল আউয়ালের উদ্যোগে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। মিরপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, অনাচার দুর্নীতির সরকার আছে বলেই করোনা মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। মানুষের আহাজারি, হাহাকার, কান্না শুনতে পাচ্ছি। নির্বাচিত সরকার থাকলে গরীব মানুষ ত্রাণ পেত। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হতো। মানুষকে মৃত্যুবরণ করতে হতো না। সাংবাদিক, পুলিশ আক্রান্ত হচ্ছে। আগাম প্রস্তুতি থাকলে মানুষ আক্রান্ত হতো না। কিন্তু যে সময় প্রস্তুতি নেওয়ার কথা ছিল, সে সময় সরকার অন্য কাজে ব্যস্ত ছিল। সঠিক পদক্ষেপ না নেওয়ায় এখন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

‘সরকার করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে অফিস-আদালত, শপিং মলসহ অন্যান্য প্রতিষ্ঠান খুলে দিচ্ছে। এতে মানুষের জীবন আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে।’

এই সংকটকালে সরকারের ভূমিকার সমালোচনা করে রিজভী আরও বলেন, অসহায়, দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায়, কাজ না থাকায় তারা না খেয়ে আছেন, না খেয়ে মারা যাচ্ছেন। বিএনপি’র নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী ঢাকাসহ সারাদেশে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। সরকারের চাপ, হুমকি থাকার পরও বিএনপি নেতাকর্মীরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। আর সরকারি দলের লোকেরা জনগণের টাকায় কেনা ত্রাণ আত্মসাৎ করছে। ত্রাণের চাল, ডাল, তেল, নুন চুরি করছে সরকারদলীয় চেয়ারম্যান মেম্বার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিনা ভোটে সব জায়গায় জোর করে চেয়ারম্যান-মেম্বার বানানো হয়েছে। তারাই এখন ত্রাণ চুরি করছে। সরকারি ত্রাণ আওয়ামী লীগের টাকায় কেনা নয়, এগুলো জনগণের টাকায় কেনা। তারা একদিকে যেমন চুরি করছে অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ত্রাণ আওয়ামী লীগের নয় জনগণের টাকায় কেনা: রিজভী

আপডেট সময় ০৫:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০