ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ঢাকামুখী মানুষের ঢল দৌলতদিয়ায়, নেই কোনো তদারকি

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের অঘোষিত লকডাউন উপেক্ষা করে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় করেছেন ঢাকামুখী যাত্রীরা। যাত্রীরা সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে গায়ে গা ঘেঁষে নদী পার হচ্ছেন। এদের অধিকাংশ পোশাক শ্রমিক।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দৌলতদিয়া ফেরিঘাটে এমন দৃশ্য দেখা যায়।

লকডাউনের কারণে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও চাকরি হারানোর ভয় ও জীবিকার তাগিদে এসব যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হয়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে যাচ্ছেন।

তবে ঘাট এলাকার সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

অপরদিকে গত ২৬ এপ্রিল দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির দুই কর্মীর করোনা পজিটিভ হওয়ায় আতঙ্ক বিরাজ করছে ঘাট এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। এর মধ্যে দৌলতদিয়া ঘাট দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত শুরু হয়েছে।

ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের জন্য ফোন ও এসএমএস করেছে। সময়মতো কাজে যোগ না দিলে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে। এজন্য করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে জেনেও চাকরি বাঁচাতে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন তারা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। মাত্র ৫টি ফেরি দিয়ে জরুরিসেবার যানবাহন পার করা হচ্ছে। তবে যাত্রী পারাপারের বিষয়টি জেলা প্রশাসন তদারকি করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

ঢাকামুখী মানুষের ঢল দৌলতদিয়ায়, নেই কোনো তদারকি

আপডেট সময় ০৪:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০