ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের জেল, সংসদে বিল পাস এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

ট্রাম্পকে ঘায়েল করতেই চীনের করোনা হামলা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। বুধবার রয়টার্স নিউজ অ্যাজেন্সিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রিপাবলিকান এ রাজনীতিবিদ দাবি করেছেন, চীন তাকে প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে দিতে চায়।

ট্রাম্প বলেন, এই নির্বাচনে আমাকে হারিয়ে দিতে চীন সবকিছুই করবে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু ৬১ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি মানুষ। প্রথম দিকেই কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। শুরুতে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। কিন্তু পরে তা ভুল প্রমাণিত হয়েছে। এসব ঘটনা ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
কিন্তু ট্রাম্প করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থতার দায়ভার চীনের উপর চাপিয়ে দিতে চান। তার দাবি, চীন বিশ্বকে এ ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে শুরুর দিকে জানায়নি। এ জন্যই এমনটা হয়েছে।

ট্রাম্প বলেছেন, আমরা চীনের ওপর খুশি নই। করোনাভাইরাসের বিষয়ে আমরা গুরত্ব দিয়ে তদন্ত করছি। চীনকে অনেকভাবেই দায়ী সাব্যস্ত করা যায়।

চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে কী না এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন, তিনি অনেক পদক্ষেপ নিতে পারেন। কী ঘটেছে সেটাই এখন বের করার চেষ্টা চলছে।

সূত্র: আল জাজিরা

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে ঘায়েল করতেই চীনের করোনা হামলা!

আপডেট সময় ১১:১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০