ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

বাংলাদেশ-ভারত পণ্যবাহী জাহাজ চালুর অনুমোদন দিল বিআইডব্লিউটিএ

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ ও ভারতের মধ্যকার পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে সংস্থাটি। এ দিনই ওই আদেশের কপি পণ্যবাহী জাহাজ মালিকসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে।

এর আগে সোমবার দুই দেশের মধ্যে জাহাজ চালুর অনুমোদন দেয় ভারতের ইনল্যান্ড ওয়াটারওয়েস (আইডব্লিউএআই)। এর ফলে শিগগিরই জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে এক মাসের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে জাহাজ চলাচল বন্ধ ছিল।

বাংলদেশ-ভারতের মধ্যে জাহাজ চালুর অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

তিনি দৈনিক আকাশকে বলেন, স্বাস্থ্যবিধি সংক্রান্ত কিছু নির্দেশনা প্রতিপালন করার শর্তে জাহাজ চলাচলের অনুমোদন দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কিনা তা কঠোরভাবে দুই দেশের কর্তৃপক্ষই মনিটরিং করবে।

জানা গেছে, বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষতির অফিস আদেশে যে সব শর্ত দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশে প্রবেশ ও বের হওয়ার পয়েন্টগুলোতে জাহাজের নাবিক ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

ভারতীয় জাহাজের ক্ষেত্রে শিপিং এজেন্টকে ওই জাহাজের নাবিক ও ক্রুদের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে ডিক্লারেশন দিতে হবে। জাহাজের পাইলটদের সব সময় পিপিই পরিধান করতে হবে।

ওই আদেশে এ সময়ে যাত্রীবাহী ও পর্যটকবাহী জাহাজ চলাচল করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ভারত পণ্যবাহী জাহাজ চালুর অনুমোদন দিল বিআইডব্লিউটিএ

আপডেট সময় ১০:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০