ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাকে হার মানাল ‘অলৌকিক শিশু’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনায় আক্রান্ত হয়ে টানা দুই সপ্তাহ আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে উছে যুক্তরাজ্যে ছয় মাস বয়সী শিশু।করোনাকে পরাজিত করায় তাকে ‘মিরাকল বেবি’ বা ‘অলৌকিক শিশু’ বলা হচ্ছে।

সংক্রমণ থেকে সেরে ওঠা শিশুটির নাম এরিন বেটস। চলতি এপ্রিল মাসে তার দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে তার ওপেন হার্ট সার্জারি হয়। জন্মের মাত্র দুই মাসের মাথায় শিশুটির এই অস্ত্রোপচার হয়।

করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর শিশুটিকে লিভারপুলের অলডার হেই চিলড্রেনস হসপিটালে নেওয়া হয়।

শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার নানা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তার পরিবার।
তবে শিশুটি শেষ পর্যন্ত করোনার সঙ্গে যুদ্ধে জয়ী হয়। সেরে ওঠে করোনা থেকে। এর পর গত রোববার শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

শিশুটিকে যখন হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে বের করা হয়, তখন হাসপাতালের কর্মীরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়।

এই আবেগঘন দৃশ্য ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তারা লিখেছে, পরীক্ষায় আজ নেগেটিভে এসেছে। ছোট্ট এরিন কোভিড-১৯ রোগকে হারিয়ে দিয়েছে। আইসোলেশন থেকে তাকে বের করে আনা হলে চিকিৎসা দল শিশুটিকে গার্ড অব অনার দেয়।

ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেছে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনাকে হার মানাল ‘অলৌকিক শিশু’

আপডেট সময় ১০:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০