ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ মের মধ্যে বন্দরের কন্টেইনার খালাস করলে ভাড়া মওকুফ

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ৪ মে-এর মধ্যে আমদানি করা সব কন্টেইনার খালাস করলে কোনো ভাড়া নেবে না বলে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর।

মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, জট কমাতে সব ধরনের কন্টেইনারের ভাড়া শতভাগ মওকুফের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪ মে পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মহামারী করোনা বিস্তার প্রতিরোধে লকডাউনের কারণে আমদানি করা কন্টেইনার খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দরে বিরাট জট লেগেছে। এর অবস্থায় গত সোমবার পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকিএমইএর অনুরোধের প্রেক্ষিতে সোমবার শুধু তাদের সদস্যদের আনা কন্টেইনার ৪ মে পর্যন্ত খালাস করলে শতভাগ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ।

কিন্তু মঙ্গলবার এ সুবিধা সব আমদানিকারকদের দেয়ার ঘোষণা দিল বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, বন্দরে বর্তমানে ৪৭ হাজারের মতো কন্টেইনার রয়েছে, যা ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। করোনা প্রতিরোধে ঘোষিত সাধারণ ছুটির কারণে বন্দরে কন্টেইনারের জট লেগে গেছে। তাই ছুটি ঘোষণার পর গত ২৭ মার্চ থেকে ৪ মে পর্যন্ত যেসব পণ্যভর্তি কন্টেইনার আসছে বা আসবে, তা ৪ মের মধ্যে আমদানিকারকরা বন্দর থেকে ডেলিভারি নিলে সেসবের বিপরীতে আদায়যোগ্য ভাড়া শতভাগ মওকুফ করা হবে।

জট কমাতে বন্দরে জমে থাকা কন্টেইনার অফডকে নেয়াসহ নানা উদ্যোগ নিলেও তাতে কাঙ্ক্ষিত ফল না আসায় ভাড়া মওকুফের এই সিদ্ধান্ত নেয়া হল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪ মের মধ্যে বন্দরের কন্টেইনার খালাস করলে ভাড়া মওকুফ

আপডেট সময় ০৮:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০