ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার ভুল তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধের ঘোষণা ট্রাম্পের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়েছেন। প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।

কভিড-১৯ করোনাভাইরাস নিয়ে নিজ প্রশাসনের সতর্কবার্তা ট্রাম্প শোনেননি এবং এ বিষয়ে গুরুত্ব দেননি বলে অভিযোগ উঠেছে। কিন্তু ট্রাম্প সমস্ত দায়ভার চাপাতে চান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাঁধে। তার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্ব দিয়ে ভাইরাসের উৎসস্থল চীনে প্রতিনিধি পাঠালে এ দুর্যোগ খুব কম সময়েই মোকাবেলা করার সম্ভব হতো। এ ভাইরাস নিয়ে চীন সঠিক তথ্য দেয়নি বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চীন দেয় মাত্র ৪০ মিলিয়ন ডলার।

এর আগেও চীন নিয়ে ট্রাম্প ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বাদানুবাদ ঘটেছিল। করোনাভাইরাস নিয়ে চীনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষপাতিত্ব করেছিলেন বলে অভিযোগের আঙুল তুলেছিলেন ট্রাম্প। জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক করোনা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছিলেন।

প্রসঙ্গত, করোনা নিয়ে টালমাটাল হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার ভুল তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০