ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

সিদ্ধিরগঞ্জে প্রথমবারের মতো এক শিশুর মধ্যে মিললো করোনা

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী একই শিশুর করোনা শনাক্ত হয়েছে। এই প্রথমবারের মতো এ উপজেলায় কারও করোনা শনাক্ত হলো।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পারসন জাহিদুল ইসলাম।

এ কর্মকর্তা বলেন, আমরা আরও ২দিন আগে উপজেলার মিজমিজি এলাকা থেকে ওই শিশুর নমুনা সংগ্রহ করি। পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। আজ সেই রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পাওয়ার আগে থেকেই আমরা ওই পরিবারের সবাইকে বাড়ির বাইরে যেতে নিষেধ করে দিয়েছি। তাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই। তবে সবাইকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। কেউ যেনো বাড়ির বাইরে না যান। সবাই নিজ নিজ বাড়ির ভেতরেই অবস্থান করুন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, আমরা খবর পাওয়ার পর থেকে ওই বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলেছি। কাউকে বাইরে বের হতে নিষেধ করে দিয়েছি। কেউ যেনো ওই বাড়িতে প্রবেশ করতে না পারে সে ব্যপারেও আমরা নজরদারি করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

সিদ্ধিরগঞ্জে প্রথমবারের মতো এক শিশুর মধ্যে মিললো করোনা

আপডেট সময় ০৮:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০