ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় ভারতের গরিবের জন্য ইরফান ও ইউসুফ পাঠানের বিপুল ত্রাণ

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন ইউসুফ পাঠান ও ইরফান পাঠান। ভারতে গরিবদের সাহায্যে ১০ হাজার কেজি চাল এবং ৭০০ কেজি আলু দিলেন তারা।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে অর্থ সহায়তা করেছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়নার মতো কিংবদন্তি ক্রিকেটাররা।

টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর মতো কেউ আবার স্থানীয়দের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন।

ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে মাস্ক বিতরণ করেছেন পাঠান ভাইরা। এবার দুঃস্থ, অসহায়দের মাঝে চাল-আলু বিতরণ করলেন তারা।

যৌথ বিবৃতিতে ইউসুফ ও ইরফান বলেন, এ দুঃসময়ে আমরা সরকারের পাশে আছি। এজন্য সম্ভাব্য সবরকম চেষ্টা করব। সামনে কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের সব নাগরিককে আমরা ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। নিজেদের ও আশপাশের সবার শরীরের দিকে খেয়াল রাখুন।

রোববার রাতে ভারতজুড়ে ৯ মিনিট আলো নিভিয়ে প্রদীপ প্রজ্বলনের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ডাকে সাড়া দিয়েছেন দেশটির আপামর জনসাধারণ। তবে এর মধ্যেও আতশবাজি ফাটিয়েছেন অনেকে।

সেটা কোনোভাবে মানতে পারছেন না ইরফান। টুইটে তিনি লেখেন, পটকা ফাটানোর আগে পর্যন্ত সবকিছু ভালো ছিল। তার আগে টিম ইন্ডিয়ার বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বাজি ফোটানোর নিন্দা করেন। দুজনই বেছে নেন সোশ্যাল মিডিয়া টুইটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

করোনায় ভারতের গরিবের জন্য ইরফান ও ইউসুফ পাঠানের বিপুল ত্রাণ

আপডেট সময় ০৫:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০