ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রতিবন্ধী রিকশাচালক নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজবাড়ী শহরে ট্রাকচাপায় সুব্রত সরকার (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী রিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কাজীকান্দা হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুব্রত সরকার শহরের সজ্জনকান্দা কাহারপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী বিসমিল্লাহ ডেকোরেটরের মালিক বক্কার জানান, হাসপাতাল দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক (সিলেট-ট-৭৬৮১) সারের গোডাউন মোড়ে এসে সজোরে বাকপ্রতিবন্ধী রিকশাচালক সুব্রত সরকারকে চাপা দেয়।

স্থানীয় লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবায়ের ইবনে জায়েদ জানান, রোগীর মাথায় আঘাত পাওয়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতি হলে আমরা রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, হাসপাতালে নেয়ার পথেই সুব্রত সরকারের মৃত্যু হয়। ইতিমধ্যে ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেতা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রতিবন্ধী রিকশাচালক নিহত

আপডেট সময় ০১:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯