ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অধিনায়ক বানিয়ে রিয়াদকে ‘সান্ত্বনা’

অাকাশ স্পোর্টস ডেস্ক:  

দলের সিনিয়র খেলোয়াড় তিনি। দেখেছেন অনেক উত্থান-পতন। পাড়ি দিয়েছেন বহু কঠিন পথ। সেই মাহমুদউল্লাহ রিয়াদকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখার প্রয়োজন মনে করেননি নির্বাচকরা। তবে প্রস্তুতি ম্যাচের অধিনায়ক করা হয়েছে। এই ‘উপহার’ সান্ত্বনা ছাড়া আর কী?

রিয়াদ ছিলেন না শততম টেস্টের একাদশে। এরপর ওয়ানডে- টি-টোয়েন্টিতে নিজের জাত চিনিয়ে জানান দেন ফুরিয়ে যাননি। কিন্তু সেই বার্তা নির্বাচকদের কানে পৌছাতে পারেননি।

রিয়াদকে নিয়ে ওডিআই অধিনায়ক মাশরাফীর একটা ‘গোঁয়ার্তুমি’ আছে। যেবার তাকে দল থেকে বাদ দেয়া হয়েছিল, এই মাশরাফীই বলেছিলেন রিয়াদকে ছাড়া মাঠে নামা কঠিন। অভিজ্ঞ এই খেলোয়াড়কে বাদ দিয়ে কিছুতেই তিনি দল সাজাতে চান না।

২২-২৩ আগস্ট ফতুল্লায় দুদিনের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টের দলে না থাকা মুমিনুল হককেও এই দলে রাখা হয়েছে।

দুই লেগ স্পিনারকে রেখেছেন নির্বাচকরা। তানবীর হায়দারের সঙ্গে সেখানে সঙ্গী জুবায়ের হোসেন। পেস আক্রমণে শুভাশিস রায় চৌধুরীর সঙ্গে আছেন কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ, আবুল হাসান ও সাইফ উদ্দিন।

প্রস্তুতি ম্যাচের দল: মুমিনুল হক, নাসির হোসেন, মাহমুদুল্লাহ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইরফান শুক্কুর, সাইফ উদ্দিন, শুভাশিস রায়, আবু জায়েদ, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, তানবীর হায়দার, জুবায়ের হোসেন, আবুল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

অধিনায়ক বানিয়ে রিয়াদকে ‘সান্ত্বনা’

আপডেট সময় ০৬:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭