ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আশুলিয়ায় গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ার নরসিংহপুরে একটি বাড়িতে গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জপাড়ায় আব্দুল হামিদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, অবৈধ গ্যাস লাইনে মানসম্মত পাইপলাইন না থাকায় এবং হাতুড়ে মিস্ত্রি দিয়ে সংযোগ দেয়ায় তা লিকেজ হয়ে যায়। গ্যাসের পাইপলাইনের ছিদ্র দিয়ে রাতে রান্নাঘর আচ্ছন্ন হয়েছিল, সকালে রান্না করতে গিয়ে চুলায় আগুন ধরাতে গেলে দুটি কক্ষ আগুন গ্রাস করে ফেলে।

এতে দুটি কক্ষের সব জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। আহতরা হলেন- আরব আলী (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০), আরব আলীর ছেলে আব্দুল্লাহ (২৮) ও তার স্ত্রী রিপা (২৫) ও তাদের দেড় বছরের কন্যাশিশু আয়েশা।

আরব আলী আশুলিয়ায় ভাঙ্গাড়ির ব্যবসা করতেন। আর আব্দুল্লাহ একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গোয়ালপাড়ায়।

প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করান। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, এটি কোনো গ্যাস সিলিন্ডার না। ঘরে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না। অবৈধ গ্যাসে লাইনের পাইপ লিক হয়ে এমন দুর্ঘটনা ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেন ভেঙেছিল পবন কল্যাণের প্রথম সংসার? উঠে এল অজানা অধ্যায়

আশুলিয়ায় গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৫

আপডেট সময় ০২:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮