ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাদ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা আছে

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশে খাদ্য উৎপাদন ধীরে ধীরে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কার কথা জানান।

তবে একই সঙ্গে তিনি এও জানান, সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে কৃষি উৎপাদনের চাকা সচল রাখতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে।

কৃষিমন্ত্রীর তথ্যমতে, সরকারের নেয়া পদক্ষেপের মধ্যে রয়েছে স্বল্প পানি ব্যবহার করে ফসল উৎপাদনের প্রযুক্তি সম্প্রসারণ, বোরো ধানের চাষাবাদ কমিয়ে আউশ ধানের চাষ সম্প্রসারণ, জলমগ্নতাসহিষ্ণু ধানের আবাদ, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব প্রযুক্তির ব্যবহার বাড়ানো, গম, ভুট্টা ও ডালজাতীয় ফসলের আবাদ বাড়ানো, পরিকল্পিত শিল্পায়ন, মানুষের খাদ্যাভাস পরিবর্তন, জ্বালানি সাশ্রয়, নতুন শস্যবিন্যাস প্রবর্তন, ভাসমান সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তির সম্প্রসারণ প্রভৃতি।

অন্য এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, ‘দেশে আউশ ও আমন চাষাবাদে জমি পুনর্বিন্যাস, অনাবাদি জমি আবাদের আওতায় আনা এবং দেশি জাতের পরিবর্তে আধুনিক উচ্চফলনশীল ধানের আবাদ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাল উৎপাদন বহুলাংশে বাড়ানো সম্ভব। এ বিষয়ে সুনির্দিষ্টভাবে পরিমাণ উল্লেখ করা বাস্তবসম্মত নয়। তবে যুক্তিযুক্তভাবে কৃষিজমির প্রাপ্যতা সাপেক্ষে ২০৩০ সাল নাগাদ ২৫ লাখ টন বাড়তি চাল উৎপাদন করা সম্ভব।’

আরেক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী উৎপাদন খরচের তুলনায় কৃষিপণ্যের বাজারমূল্য কম হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে স্বীকার করেন। তবে একই সঙ্গে তিনি এ ক্ষতি পুষিয়ে দেয়ার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরেন। মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদফতরের মাধ্যমে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাদ্য উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা আছে

আপডেট সময় ০৯:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮