ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে শিশু মৃত্যুর জন্য সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে: নাহিদ ইসলাম আ.লীগের মতো বিএনপির নেতাকর্মীরা মিডিয়া নিয়ন্ত্রণ করছে: সারজিস তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে জাগরণ সৃষ্টি করেছি: পানিসম্পদ মন্ত্রী মাছঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০ সাতটি পাসপোর্টসহ সীমান্তে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি বাংলাদেশকে বাদ দিয়েও ভারত চলতে পারবে: ফজলুর রহমান বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে: কর্নেল অলি বেরোবির সাবেক ভিসি হাসিবুর গ্রেফতার রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকব না:প্রধানমন্ত্রী ‘আপনারা উল্টা পথে হাঁটছেন’, বিএনপিকে জামায়াত আমির

‘জঙ্গিবাদের অস্তিত্ব থাকলে বিশ্ববিদ্যালয় হতে পারে না’

অাকাশ জাতীয় ডেস্ক: 

‘সত্যিকার অর্থে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কখনোই জঙ্গিবাদ ও মাদকের দিকে ঝুঁকতে পারে না। আর যেসব বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও মাদকের অস্তিত্ব বিরাজ করে সেগুলো কখনোই বিশ্ববিদ্যালয় হতে পারে না, এগুলো জঙ্গি তৈরির কারখানা।’

শনিবার সকালে সাভারের আশুলিয়া মডেল টাউনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভাসির্টির স্থায়ী ক্যাম্পাসে সামার ও ফল সেমিস্টার-২০১৮ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত বাংলাদেশে কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে, জঙ্গি ধরা পড়লে বলা হয়- সে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল কিংবা আছে। তাহলে ওই বিশ্ববিদ্যালয়গুলো কি লেখাপড়া বাদ দিয়ে জঙ্গি হওয়ার তালিম দিচ্ছে? তাহলে এটি বিশ্ববিদ্যালয় নয় জঙ্গি তৈরির কারখানা।

আরেকটি বিষয় হচ্ছে, ওই বিশ্ববিদ্যালয় কেন সবার কাছে প্রিয়? কারণ হচ্ছে- কেননা সেখানে মাদক সেবন খুব সহজলভ্য ও সহজ সেবন করা যায়।’

‘মাদকে বাংলাদেশের একটি বিশাল তরুণ গোষ্ঠীকে ধ্বংস করে দিচ্ছে। তাই তরুণ শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, মাদক ও জঙ্গিবাদ থেকে সাবধান থাকতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সব জিনিস ক্লাসরুমে শেখানো সম্ভব না এই বিষয়টি একজন বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীকে অনুধাবন, শিকার ও উপলব্ধি করতে হবে। বিশ্বায়নের এই যুগে কাল কী হবে সেটা যেমন আজ বলা যাবে না। তেমনি আগামী পরশু দিন কী হবে তা আগামীকাল বলা যাবে না। কারণ আমরা বিশ্বায়নের যুগে বাস করি। তাই বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে শুধু জ্ঞান সৃষ্টি হয় না, জ্ঞান সৃষ্টির পরিবেশ তৈরি করা হয়।’

‘তাই ধানমন্ডি, উত্তরা ও মিরপুরের গণ্ডি পেরিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে খোলা উন্মুক্ত জায়গায় ক্যাম্পাস স্থাপন করা উচিত। এতে করে এখানে পড়–য়া শিক্ষার্থীদের চিন্তা চেতনা উদার হবে।’

এসময় ইস্টার্ন ইউনিভাসির্টির উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভাসির্টি বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্ট্রির সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্য আলী আজ্জম। এছাড়া বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামে শিশু মৃত্যুর জন্য সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে: নাহিদ ইসলাম

‘জঙ্গিবাদের অস্তিত্ব থাকলে বিশ্ববিদ্যালয় হতে পারে না’

আপডেট সময় ০৪:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮