ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

এলপিজি সরবরাহে ২ কোটি ডলার বিনিয়োগ করবে আইএফসি

অাকাশ জাতীয় ডেস্ক: 

তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা আইএফসি দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে বাংলাদেশে ২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে- যা স্থানীয় মুদ্রায় ১৬৮ কোটি টাকা (প্রতি ডলার ৮৪ টাকা ধরে)।

এর মাধ্যমে এলপিজি সরবরাহের সক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। এমজেএল বাংলাদেশ লিমিটেডের অঙ্গসংস্থা ওমেরা পেট্রোলিয়ামের মাধ্যমে এ অর্থ বিনিয়োগ করবে সংস্থাটি।

এর মাধ্যমে সারা দেশে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এলপিজির সহজলভ্যতা নিশ্চিত হবে। এক বিবৃতিতে আইএফসির পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইএফসির এ ঋণের মাধ্যমে এলপিজি সরবরাহের সক্ষমতা দ্বিগুণ হবে এবং প্রায় প্রত্যেক উপজেলায় এর প্রাপ্যতা নিশ্চিত করবে। এ সময়ের মধ্যে অতিরিক্ত সাড়ে তিন লাখ বাড়িতে এলপিজি সরবরাহ সম্প্রসারিত হবে।

এলপিজি গ্যাসের ব্যবহার কেরোসিন, কাঠ এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ রান্নার জ্বালানির ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণ হ্রাস করবে এবং বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের সীমিত সংরক্ষণে সাহায্য করবে বলেও আশা করা হয়।

প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশ সরকার জ্বালানির প্রধান উৎস হিসেবে এলপিজি গ্যাসের ব্যবহার বৃদ্ধির প্রচারণা চালাচ্ছে। আগামী তিন বছরের মধ্যে ৭০ শতাংশ বাড়িতে রান্নার জ্বালানি হিসেবে এলপিজি গ্যাসের ব্যবহার নিশ্চিত করা বর্তমান সরকারের লক্ষ্য।

পাশাপাশি যানবাহনে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এবং শিল্পকারখানায় এলপিজির ব্যাপক ব্যবহার বৃদ্ধির চেষ্টা চলছে।

আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের দায়িত্বে নিয়োজিত কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়েরনার বলেছেন, আইএফসি বাংলাদেশের সব মানুষের জন্য বিশুদ্ধ জ্বালানি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

এলপিজি সরবরাহে ২ কোটি ডলার বিনিয়োগ করবে আইএফসি

আপডেট সময় ১০:১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮