ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আওতা বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিকাশ ও রকেটের পর এবার বড় পরিসরে মোবাইল ব্যাংকিং চালু করতে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। ‘নগদ’ নামে নতুন ডিজিটাল আর্থিক এ সেবা বিদ্যমান সেবার কয়েকগুণ বেশি লেনদেনের সুযোগ নিয়ে আসছে।

সারা দেশে এজেন্ট নিয়োগের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় এ সেবা দেয়া হবে। এখানে একজন গ্রাহক দিনে ১০ বারে আড়াই লাখ টাকা জমা এবং একই পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন। বর্তমানে বিকাশ বা রকেটের একজন গ্রাহক দিনে দু’বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা উত্তোলন এবং ১৫ হাজার টাকা জমা করতে পারেন।

প্রচলিত মোবাইল ব্যাংকিংয়ের তুলনায় জমার ক্ষেত্রে ২৫ গুণ এবং উত্তোলনে ১৭ গুণ বেশি লেনদেনের সুযোগ পাবেন ডাক বিভাগের মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা। নতুন সেবা চালুর জন্য এরই মধ্যে এজেন্ট নিয়োগের কাজ শুরু হয়েছে।

সূত্র জানায়, গত আগস্টে ‘নগদ’ সেবা চালুর অনুমোদন চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে ডাক বিভাগ। আবেদন নাকচ করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইনের আওতায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস পরিচালনার অনুমোদন দেয়া হয়। এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক।

তবে ডাক বিভাগ পরিচালিত হয় নিজস্ব আইনের (পোস্টাল অ্যাক্ট) আওতায়। যে কারণে তাদের আবেদন নাকচ করা হয়। এরপর নিজেদের মতো করে সেবাটি চালু করতে যাচ্ছে ডাক বিভাগ। এরই মধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এ সেবা চালুর দায়িত্ব দেয়া হয়েছে। মুনাফা ভাগাভাগির ভিত্তিতে প্রতিষ্ঠানটি সারা দেশে এজেন্ট নিয়োগের মাধ্যমে সেবা দেবে।

জানা গেছে, প্রচলিত নিয়মে একটি মোবাইল ব্যাংকিং হিসাবে দিনে সর্বোচ্চ দু’বারে ১৫ হাজার এবং মাসে ২০ বারে এক লাখ টাকা ক্যাশ-ইন বা জমা দেয়া যায়। তবে ডাক বিভাগের সেবার আওতায় একজন গ্রাহক দিনে ১০ বার আড়াই লাখ টাকা এবং মাসে ৫০ বার ৫ লাখ টাকা ক্যাশ-ইন করতে পারবেন।

এ ছাড়া বিদ্যমান নিয়মে দু’বারে ১০ হাজার এবং মাসে সর্বোচ্চ ১০ বার ৫০ হাজার টাকা ক্যাশ-আউট তথা উত্তোলন করা যায়। আর ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে দিনে ১০ হাজার এবং মাসে ২৫ হাজার টাকা স্থানান্তর করা যায়। ডাক বিভাগের সেবা ব্যবহার করে দিনে ৫০ বার আড়াই লাখ টাকা এবং মাসে ১৫০ বার ৫ লাখ টাকা স্থানান্তর করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আওতা বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের

আপডেট সময় ১১:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮