ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটিতে পড়ছে বেনাপোল স্থলবন্দর। তবে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দর খোলা রেখে মালামাল খালাস রাখার ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এছাড়া দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ড এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্থিক চক্রবর্তী জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ট্রাকচালকরা পণ্যপরিবহন করবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে দুদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজা শেষে শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম জানান, ভারতের পেট্রাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার রামেশ্বর মিনা পূজায় চার দিন ছুটির বিষয়টি তাকে জানিয়েছেন। তবে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর এ সময় খোলা থাকবে।

৪ দিনের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে বলেও জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি মোমন উদ্দিন জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ভারতের বনগাঁ কালিতলা পার্কিংয়ে প্রায় আড়াই হাজার পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে যত্রতত্র। তবে ৪ দিন বন্ধের ফলে ওপারে ভয়াবহ পণ্যজট বাড়বে বলে জানান বন্দর পরিচালক আমিনুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

আপডেট সময় ১১:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮