ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘জাতির পিতার বইগুলো ভবিষ্যতে গবেষণার মূল্যবান দলিল’

অাকাশ জাতীয় ডেস্ক: 

যারা ভবিষ্যতে গবেষণা করতে চাইবেন, তাদের জন্য জাতির পিতার বইগুলো মূল্যবান দলিল হিসেবে প্রতীয়মান হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বইয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস-উপমহাদেশের ইতিহাস জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

স্প্যানিশ ভাষায় অনূদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবনে ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর প্রকাশিত বইগুলো ভবিষ্যতে গবেষণার বড় খোরাক হতে পারে। এছাড়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাসও স্মরণ করিয়ে দেবে।

শেখ হাসিনা বলেন, ‘যারা গবেষণা করতে চাইবেন, তাদের জন্য মূল্যবান দলিল হিসেবে প্রতীয়মান হবে এই বই। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস-উপমহাদেশের ইতিহাস জানা যাবে এই বইয়ে।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, বাংলা ভাষার পর স্প্যানিশ ভাষাকে সবচেয়ে মিষ্টি ও শ্রুতিমধুর ভাষা বলতেন জাতির জনক। সেই ভাষায় তার অসমাপ্ত আত্মজীবনী অনূদিত হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি।

অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণ আনার জন্য উদ্যোগ নেওয়ায় স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এবং বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস জিমেনেজ ডি আজকারাতকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। ধন্যবাদ জানান স্প্যানিশ অনুবাদক বেঞ্জামিন ক্লার্ককেও।

এর আগে ইংরেজি, উর্দু, হিন্দি, ফরাসি ও জাপানি ভাষায় প্রকাশিত হয় ‘অসমাপ্ত আত্মজীবনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘জাতির পিতার বইগুলো ভবিষ্যতে গবেষণার মূল্যবান দলিল’

আপডেট সময় ১২:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮