ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপান যাচ্ছেন যবিপ্রবির ৫ শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

সায়েন্টিফিক ট্যুরে জাপান যাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের পাঁচজন শিক্ষার্থী।

সফরে তাদের সুপারভাইজার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ওমর ফারুক।

আগামী ১৪ অক্টোবর জাপানের উদ্দেশে দেশ ছাড়বেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ঊর্মিলা রায়, আরাফাত হোসেন রাজন, শ্রাবন্তী বিশ্বাস, বিথী খাতুন এবং মো. আল-মামুন।

বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ।

ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি, ইবারাকির আমন্ত্রণে জাপান সফরে যাবেন তারা। এই সফরের সব আর্থিক সহায়তা দেবে জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)।

এই সফরে শিক্ষার্থীরা সে দেশের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিষয়ে অত্যাধুনিক গবেষণাগার, শিল্প ও কলকারখানা পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, সেমিনারে অংশ নেয়াসহ শিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। আগামী ২৫ অক্টোবর তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।

জাপান সফরের সময় বাংলাদেশের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি, ইবারাকির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। এ সমঝোতা স্মারকের উদ্দেশ্যে হচ্ছে দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মতবিনিময়, যৌথ গবেষণা, যৌথ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সভা, সিম্পোজিয়াম এবং লেকচারের আয়োজনসহ শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপান যাচ্ছেন যবিপ্রবির ৫ শিক্ষার্থী

আপডেট সময় ০৯:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮