ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাশ্মীর সমস্যা সমাধানে জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের মানুষের অপরিসীম দুঃখ-কষ্ট অবসানে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, কাশ্মীরি জনগণ অপরিসীম দুঃখ-কষ্টের মধ্যে রয়েছে। এ পরিস্থিতির ইতিটানতে জাতিসংঘের পক্ষ থেকে কার্যকরী ও গঠনমূলক পদক্ষেপ জরুরি। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের।

তিনি আরও বলেন, ভারত সরকার কাশ্মীর সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন না করায় তা গোটা বিশ্বের জন্যই একটি চ্যালেঞ্জ হয়ে আছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে গণভোটের মাধ্যমে কাশ্মীর সংকটের সমাধান করা হলে কাশ্মীরিদের অপরিসীম দুঃখ-কষ্টের অবসান ঘটবে বলে পাকিস্তানের পাশাপাশি কাশ্মীরের অনেক নেতাও মনে করেন। মালিহা লোধি বলেন, কাশ্মীর সমস্যার সমাধান হলে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরে আসবে এবং ইসলামাবাদ ও নয়া দিল্লির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও তা ভূমিকা রাখবে।

২০১৬ সালের ৮ জুলাই কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে সেখানে উত্তেজনা বেড়ে গেছে। ওই ঘটনার পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের ঘটনাও বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কাশ্মীর সমস্যা সমাধানে জাতিসংঘের পদক্ষেপ চায় পাকিস্তান

আপডেট সময় ০২:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮