ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭.১ শতাংশ: আইএমএফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২০১৯ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে ২০২৩ সাল নাগাদ এই প্রবৃদ্ধির হার কমে দাঁড়াতে পারে ৭ শতাংশে। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সাধারণ সভা চলাকালে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে চীন-যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

আইএমএফ’র ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক (অক্টোবর ২০১৮) প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ১ শতাংশ। আর এই বছরের শেষ দিকে বাংলাদেশে ভোক্তামূল্য ৫ দশমিক ৮ শতাংশ ও পরের বছর তা ৬ দশমিক ১ শতাংশতে পৌঁছাতে পারে।

আইএমএফ’র প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্ব ব্যাংকের প্রকাশিত ২ অক্টোবরের পূর্বাভাসের কাছাকাছি। বিশ্ব ব্যাংক জানিয়েছিল ২০১৮-২০১৯ অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। তবে আইএমএফের পূর্বাভাস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রাক্কলনের চেয়ে কম। এডিবির পূর্বাভাসে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির করা হয়েছে। আর সরকার এই অর্থবছরে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যের কথা জানিয়েছে।

এদিকে গত জুলাইয়ে চলতি বছর ও আগামী বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলো আইএমএফ। এবার তা কমিয়েছে তারা। সংস্থাটি মনে করছে, চলতি বছর ও আগামী বছর ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৭.১ শতাংশ: আইএমএফ

আপডেট সময় ১১:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮