ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিক খাশোগি নিখোঁজের ঘটনায় ট্রাম্পের উদ্বেগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কে অবস্থিত সৌদি কন্স্যুলেট থেকে সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের বিরুদ্ধে তেমন কোনো কড়া মন্তব্য করেননি। খবর আনাদলু

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি এ ঘটনায় উদ্বিগ্ন। আমি এ ধরনের কথা শুনতে পছন্দ করি না। আশা করি এর সত্যতা বের হয়ে আসবে। এ মুহূর্তে কেউই বিষয়টি নিয়ে কিছু জানে না।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সোমবার তার টুইটার পেজে লিখেছেন, আরবীয় সাংবাদিক জামাল খাশোগির ঘটনা শুনে তিনি খুবই বিব্রত হয়েছেন।

তিনি আরও বলেছেন, ‘যদি ঘটনাটি সত্যি হয় তাহলে এটা খুবই একটা ‘করুণ দিন’। সারা বিশ্বে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা হলো বাকস্বাধীনতা ও মানবাধিকারের জন্য হুমকি। মুক্ত বিশ্ব এর জবাব পাওয়ার অধিকার রাখে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি সরকারকে সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি স্বচ্ছ ফলাফল প্রকাশের আশা করেছেন।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের একজন উপদেষ্টা রোববার বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, সাংবাদিক খাশোগিকে হয়ত কন্স্যুলেটের ভেতরে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় তুরস্ক সৌদির মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। তুরস্ক বলছে, এ ঘটনায় যারা জড়িত তাদের বিচার করা হবে। যদি তুরস্কে অবস্থিত সৌদি কন্স্যুলেট এতে জড়িত থাকে তাহলে তাদেরও বিচার করা হবে।

গত মঙ্গলবার খাশোগি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেটে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিক খাশোগি নিখোঁজের ঘটনায় ট্রাম্পের উদ্বেগ

আপডেট সময় ০৬:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮