ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিক খাশোগি ঘটনায় জড়িতদের বিচার করবে তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির সন্দেহজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। এমনকি সৌদি কন্স্যুলেট নিজেও যদি এ ঘটনায় জড়িত থাকেন তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের উপদেষ্টা ইয়াসিন আকতাই ফিলিস্তিনের বার্তাসংস্থা শেহাবের কাছে এ অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সতর্ক করে বলেন, এটা হবে সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মামলা।

এ ঘটনায় শুক্রবার সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ‘তুর্কি সরকার কন্স্যুলেট অফিসের ভেতরে খুঁজে দেখতে পারে। যদি ঘটনাটি সৌদি আরবে হতো তাহলে আমি দেখতাম।’

তিনি দাবি করেন, খাশোগি কন্স্যুলেট ভবনে ঢোকার পরপরই বের হয়ে গেছেন। এরপর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, খাশোগি যে বের হয়ে গেছেন তা সৌদি কর্মকর্তাদেরকে প্রমাণ করতে হবে।

খাশোগি ২০১৭ সাল থেকে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন। গত মঙ্গলবার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেটে যান। কন্স্যুলেট অফিসে ঢুকলেও তিনি আর ফিরে আসেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিক খাশোগি ঘটনায় জড়িতদের বিচার করবে তুরস্ক

আপডেট সময় ০৬:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮