ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

ইবির ‘বঙ্গবন্ধু চেয়ারে’ অধ্যাপক শামসুজ্জামানের দায়িত্ব গ্রহণ

অাকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু চেয়ারে অধ্যাপক পদে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান। সোমবার বিকাল তিনটায় উপাচার্যের কার্যালয়ে যোগদান করেন তিনি। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেওয়ানুল ইসলামের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহনের পর অধ্যাপক ড. শামসুজ্জামান খান বলেন, ‘আজকে যে জায়গাটিতে আমাকে আসন দিলেন। এ এক বিরাট সম্মান। এশিয়া মহাদেশের আধুনিক, গণতান্ত্রিক, মানবিক মানুষ ছিলেন বঙ্গবন্ধু। তার প্রতিটি বক্তৃতা, প্রতিটি কথা অসাধারণ বলে রূপ লাভ করেছে। ১৪ বছর জেল খেঁটেও তিনি বই লিখতে সক্ষম হয়েছেন। যে উদ্দেশ্য চেয়ার প্রতিষ্ঠা করা হলো তা যেন ঠিক থাকে। আমি নিজে এ জায়গায় পরিশ্রম করব। যোগ্যতা, নিষ্ঠা, ভালোবাসা এবং সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

ইবির ‘বঙ্গবন্ধু চেয়ারে’ অধ্যাপক শামসুজ্জামানের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ১০:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮