ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

ফের বাড়ছে গ্যাসের দাম

অাকাশ জাতীয় ডেস্ক:

এই সপ্তাহের মধ্যেই আবারও বাড়ছে গ্যাসের দাম। আর এ ঘোষণা আসবে শিগগিরই। এর আওতায় পড়বে শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও যানবাহন।

তবে কতটা বাড়ানো হবে সে বিষয়ে এখনও জানানো হয়নি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বাসাবাড়ি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো এর আওতার বাইরে থাকবে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এনএলজি) খরচ মেটাতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছিলেন- উচ্চমূল্যের এলএনজির (তরল প্রাকৃতিক গ্যাস) দাম সমন্বয় করতে নির্বাচনের আগে আবাসিক বাদ দিয়ে অন্য সব খাতে গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে সরকার। তবে এ বৃদ্ধি যেন সহনীয় হয়, সেদিকে দৃষ্টি রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে বলা হয়েছে।

গত জুনে এলএনজি আমদানি চূড়ান্ত হওয়ার পরই গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়। জুনের ১১ তারিখ থেকে দাম বাড়ানোর ওপর শুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

শুনানিতে প্রতি ঘনমিটার গ্যাসের গড় দাম সাত টাকা ৩৯ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৯৫ পয়সা করার প্রস্তাব করেছে কোম্পানিগুলো।

সব মিলিয়ে ৭৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। শুনানিতে পেট্রোবাংলার পক্ষ থেকে বিইআরসিকে বলা হয় ভ্যাট, ব্যাংক চার্জ, রিগ্যাসিফিকেশন চার্জসহ নানা ধরনের চার্জ যোগ করে আমদানি করা এলএনজির বিক্রয়মূল্য দাঁড়াবে ৩৩ টাকা ৪৪ পয়সা, যা বর্তমানে বিক্রীত গ্যাসের চারগুণ বেশি। শুনানি শেষ হওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে দাম বাড়ানোর ঘোষণা দেয়ার কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

ফের বাড়ছে গ্যাসের দাম

আপডেট সময় ০৫:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮