ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জোড়া খুন: এমপিপুত্র রনির রায় দ্বিতীয় দফা পেছাল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় আওয়ামী লীগ দলীয় এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে রায় ঘোষণা দ্বিতীয় দফা পিছিয়েছে।

বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের এক আবেদনে রায় ঘোষণা পিছিয়ে আগামী ১৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঞ্জুরুল ঈমামের সাক্ষ্য গ্রহণের এ দিন ধার্য করেছেন।

রায় পেছানোর বিষয়ে ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ মাকসুদ জানান, এই মামলায় আসামি বখতিয়ার আলম রনির মোবাইল কললিষ্ট জব্দ করা হয়েছিল। এ সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্যও দিয়েছেন। তবে কললিস্টের ডকুমেন্টটি ভুলক্রমে এক্সিভিট করা হয়নি। তাই আমরা তদন্ত কর্মকর্তাকে রি-কল করে কললিস্ট এক্সিভিটপূর্বক রায়ের দিন ধার্যের আবেদন করেছিলাম। আদালত তা মঞ্জুর করে আগামী ১৭ অক্টোবর তদন্ত কর্মকর্তাকে ওই সংক্রান্ত সাক্ষ্য দিতে রি-কল করেছেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন।

এর আগেও গত ৮ মে মামলাটিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন বিচারক স্বপ্রণোদিত হয়ে রায় ঘোষণার তারিখ বাতিল করে পুনরায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন।

পরে ওই আদালতের বিরুদ্ধে আসামিপক্ষের বদলি মিস মামলার পরিপ্রেক্ষিতে মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসে।

মামলাটির বিচারকালে আদালত ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন। ২০১৭ সালের ২৯ অক্টোবর আসামি রনি আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন।

২০১৬ সালের ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জগঠন করেন।

মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশ রণির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলাটিতে বখতিয়ার আলম রনিকে তিন দফা দশ দিনের রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালতে তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ওই বছর ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জোড়া খুন: এমপিপুত্র রনির রায় দ্বিতীয় দফা পেছাল

আপডেট সময় ০৪:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮