ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যত ষড়যন্ত্রই করুক ডিসেম্বরে নির্বাচন: নানক

অাকাশ জাতীয় ডেস্ক:

সপ্তাহব্যাপী আওয়ামী লীগের গণসংযোগের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বুধবার বিকালে নিজ নির্বাচনী এলাকায় আদাবর শম্পা মার্কেটে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচি শুরু হয়। পথসভায় বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

জাহাঙ্গীর কবির নানক তার বক্তব্যে বলেন, ‘বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেন, সাংবিধানিকভাবে আগামী ডিসেম্বর মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

পথসভা শেষে স্থানীয়দের মধ্যে আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন সাংসদ ও আওয়ামী নেতারা। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তারা।

আদাবর শম্পা মার্কেট এলাকা থেকে শুরু হয়ে আদাবর বাজার, শেকেরটেক, নবোদয় হাউজিং এলাকার বিভিন্ন সড়ক ঘুরে নবোদয় বাজারে গিয়ে এদিনের মতো গণসংযোগ শেষ হয়।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর- আদাবর ও শেরে বাংলা নগর থানা আওতাধীন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যত ষড়যন্ত্রই করুক ডিসেম্বরে নির্বাচন: নানক

আপডেট সময় ০৮:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮