ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলশানে গারো মা-মেয়ে হত্যা প্রতিবেদন দাখিল ৩০ অক্টোবর

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা-মেয়ে হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ তা দাখিল না করায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ২০ মার্চ সন্ধ্যায় রাজধানীর কালাচাঁদপুরে গারো সম্প্রদায়ের বেসেত চিরান ও তার মেয়ে সুজাত চিরানকে হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ এ ঘটনায় সুজাতার স্বামী মানখিন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সুজাতার বোনোর ছেলে সঞ্চিত ও তার তিন বন্ধুকে আসামি করা হয়। গুলশান থানার ইন্সপেক্টর মো. সালাউদ্দিন মিয়া মামলাটি তদন্ত করছেন। এ মামলায় গ্রেফতার হয়ে ২৩ মার্চ আসামি সঞ্জীব চিরান ও রাজু সাংমা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এরপর ২৭ মার্চ আরও দুই আসামি প্রবীণ সাংমা ও শুভ চিসিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গুলশানে গারো মা-মেয়ে হত্যা প্রতিবেদন দাখিল ৩০ অক্টোবর

আপডেট সময় ১১:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮