ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস

নারীদের তুলনায় ডেটিংয়ে এগিয়ে পুরুষ

আকাশ নিউজ ডেস্ক:   

গবেষকরা জানাচ্ছেন, পুরুষ-নারী উভয়েই নিজেদের থেকে অন্তত ২৫ শতাংশ বেশি আকর্ষণীয় মানুষের সঙ্গেই কথা বলতে ভালোবেসেছেন। প্রথম মেসেজটি সাধারণত পুরুষরাই করে থাকেন এবং নারীরা সাধারণত এসব মেসেজের উত্তর কমই দেন।

সায়েন্স অ্যাডভান্সের একটি জার্নালে বুধবার একটি গবেষণাপত্র প্রকাশ পেয়েছে যাতে ডেটিং অ্যাপে পাঠানো নানা মেসেজ নিয়ে অদ্ভুত কিছু তথ্য উঠে এসেছে।

চারটি প্রধান মার্কিন শহর বস্টন, শিকাগো, নিউইয়র্ক এবং সিয়াটেলের একটি জনপ্রিয়, বিনামূল্যে অনলাইন ডেটিং পরিষেবা- নিয়ে চলে এই গবেষণা। গবেষকরা বয়স, জাতি এবং ব্যবহারকারীদের শিক্ষার ওপর ভিত্তি করেই গবেষণা এগিয়ে নিয়ে যান। বিশ্লেষণ সহজতর করার জন্য কেবল বিপরীত লিঙ্গের সম্পর্ককেই বেছে নেয়া হয়েছিল এখানে।

সিয়াটেলের পুরুষদের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রমও দেখা গেছে। যারা দীর্ঘ মেসেজ লিখেছিলেন তারা অনেক ক্ষেত্রেই তাড়াতাড়ি উত্তর পেয়েছেন। গবেষণা আরও জানাচ্ছে, বয়স্ক নারীদের চাহিদা কমে গেলেও, বয়স্ক পুরুষ কিন্তু এগিয়ে আছেন ডেটিংয়ের ক্ষেত্রে। এমনকি স্নাতকোত্তর করা নারীদের ক্ষেত্রে ডেটিংয়ের সংখ্যাও কমছে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের লেখক এলিজাবেথ বার্ক বলেন, ডেটিং সম্পর্কে অনেক লোককাহিনী আছে এবং ডেটিংয়ের নিয়ম, কৌশল কী সেই নিয়েও অনেক কথা আছে মানুষের।

গবেষকরা জানাচ্ছেন, প্রথম মেসেজটি সাধারণত পুরুষরাই করে থাকেন এবং নারীরা সাধারণত এসব মেসেজের উত্তর কমই দেন।

গবেষণায় আরও বলা হয়, যারা উভয়ের চাহিদার সঙ্গে খাপ খাচ্ছে তাদের ক্ষেত্রে পাঠানো মেসেজ বেশ দীর্ঘও হয়। কথা শুরু করার ক্ষেত্রে বেশির ভাগই শুরু করেছেন, ‘হাই……’ লিখে। তারপর? তারপর ভালো লাগার মানুষটির উত্তরের অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নারীদের তুলনায় ডেটিংয়ে এগিয়ে পুরুষ

আপডেট সময় ১০:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮