ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রধানমন্ত্রীর স্নেহ নিলেন তৃতীয় লিঙ্গের ময়ূরী

অাকাশ জাতীয় ডেস্ক: 

তৃতীয় লিঙ্গের প্রতিনিধি দল জাতীয় সংসদে গিয়ে দেখা করল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। নিয়ে এলো তার স্নেহ।

হিজরা হিসেবে পরিচিত এই জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে বর্তমান সরকার। আর এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেই রবিবার পাঁচ সদস্যের প্রতিনিধি দল যায় প্রধানমন্ত্রীর কাছে।

প্রতিনিধি দলের সদস্যরা জামালপুরে ‘সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি সংগঠনের হয়ে কাজ করেন। তারা বর্তমান সরকারের আমলে নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

আবিদা ইসলাম ময়ূরী এই দলের নেতৃত্ব দেন। তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন। আর প্রধানমন্ত্রীও তার গায়ে হাত বুলিয়ে আদর করে দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম জানান, ‘এ সময় সেখানে আবেগঘন পরিবেশের তৈরি হয়।’

ময়ূরি প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমি আপনার সন্তানের মতো।’ আর শেখ হাসিনা বলেন, ‘হ্যাঁ, তুমি আমার সন্তানের মতোই।’

তৃতীয় লিঙ্গের মানুষদেরকে সমাজে অনেকটাই অচ্ছুৎ হিসেবে দেখা হয়। আর তারাও বেঁচে থাকতে জীবিকার অন্বেষনে চাঁদা আদায়ের পথ বেছে নিয়েছে। এ নিয়ে নানা সময় নানা ঘটনাও ঘটেছে। কিন্তু বর্তমান সরকার তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আয়বর্ধক পেশায় নিয়োজিত করতে চায় তাদের। সেই সঙ্গে চালু করা হয়েছে ভাতা।

প্রধানমন্ত্রীকে ময়ূরী বলেন, ‘অতীতে কোনো সরকারই তৃতীয় লিঙ্গের মানুষের কল্যাণে এত কাজ করেনি।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি অন্য সব নাগরিকদের মতো তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকারও নিশ্চিত করতে কাজ করছেন। তাদের স্বার্থে সরকার নানা উদ্যোগ নিয়েছে, আরও নতুন নতুন প্রকল্প নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর স্নেহ নিলেন তৃতীয় লিঙ্গের ময়ূরী

আপডেট সময় ১২:১৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮