ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পানিতে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর হাতিরঝিলে ব্রিজের রেলিং ভেঙে একটি গাড়ি পানিতে পড়ে গেছে।

আজ (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাতিরঝিলে পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুঘর্টনা ঘটেছে বলে জানান হাতিরঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ সেলিম।

এ ঘটনায় গাড়িটির চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না বলে জানা গেছে।

এসআই মোহাম্মদ সেলিম বলেন, গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে লেকে পড়ে যায়। পরবর্তীতে চালক দরজা খুলে বের হয়ে আসেন। এ সময় পুলিশ তাকে উঠে আসতে সহযোগিতা করে।

দুঘর্টনার খবর পাওয়ার সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে মোবাইল টিম পাঠিয়েছেন বলে জানান বাড্ডা থানার পুলিশ কর্মকর্তা (অপারেশন্স) ইয়াসিন গাজি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও গাড়ি তোলার যন্ত্র পাঠিয়েছে তেজগাঁও ফায়ার স্টেশন। গাড়িটিকে উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পানিতে

আপডেট সময় ০৬:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮