ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিএনপি নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সে রকম শাস্তি পাবে: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। বিএনপি নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সে রকম শাস্তি পাবে বলে সতর্ক করেন।

উন্নয়ন লক্ষ্যমাত্রায় গত পাঁচ বছরে সরকার ৯৫ ভাগ সফল দাবি করে অর্থমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে এবং সরকার গঠন করবে।

মঙ্গলবার বিকালে সিলেট নগরীর একটি হোটেলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ক্যানসার অ্যান্ড পেলিয়েটিভ কেয়ার’ শীর্ষক সেমিনারের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আয়াত অ্যাডুকেশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, নর্থইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও বোস্টনের সিমন্স কলেজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হার্ভার্ড ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক, আয়াত অ্যাডুকেশনের প্রধান পৃষ্ঠপোষক নুসরাত আমান।

এর আগে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ক্যানসার রোগীদের জন্য প্রশমন সেবা (পেলিয়েটিভ কেয়ার) খুবই ভালো। যদিও আমাদের দেশে তা একেবারেই নতুন। এ বিষয়ে এখানে সেমিনারের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। আমি সরকারকে এ বিষয়ে বলব এবং আমাদের এখানে যাতে এটা চালু করা যায় সে চেষ্টা করব।

সেমিনারের পাশাপাশি হাভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড মেডিকেল স্কুলের স্ত্রীরোগ ও প্রজনন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একে গুডম্যান ও সহযোগী অধ্যাপক ডা. বিমলাংশু দে সিলেটের বিভিন্ন হাসপাতালে ক্যানসার রোগী দেখেন এবং কয়েকটি অপারেশন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সে রকম শাস্তি পাবে: মুহিত

আপডেট সময় ১১:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮