ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বঙ্গবন্ধুর মতোই তার কন্যা লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করেন: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর মতোই তার কন্যা শেখ হাসিনা লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করেন। শেখ হাসিনার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা দিয়েছিলাম বলেই জাতির পিতার হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপিত হয়েছে। দেশ উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছেছে।

শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৮-১৯ সালের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আলোচনায় আরও অংশ নেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ, সরকারি দলের নুরুল ইসলাম সুজন, জাসদের মইন উদ্দীন খান বাদল, বিরোধী দলের প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু।

তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল। একটি স্বাধীনতা, অপরটি দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় রূপান্তর করা। একটি তিনি করে গেছেন, আরেকটি তিনি করতে পারেন নাই। বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই কন্যা শেখ হাসিনা। সততার সঙ্গে তিনি আজকে রাষ্ট্র পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যেমন একটা সিদ্ধান্ত নিলে ফাঁসির মঞ্চে গেলেও অবিচল থাকতেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও তাই। তাছাড়া বঙ্গবন্ধু যেমন লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করতেন, শেখ হাসিনাও লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে আমরা ক্ষমতায় আসার পর এই সাড়ে ৯টি বছরে বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে গেছেন? সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, সব সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে। সেদিন বঙ্গবন্ধুর কন্যার হাতে যদি পতাকা না দিতাম তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না, তার হাতে পতাকা না দিলে যুদ্ধাপরাধী, জামায়াত রাজাকারের বিচার হতো না। তার হাতে পতাকা না দিলে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ হতো না। তিনি আরও বলেন, উন্নত দেশ হলে আন্তর্জাতিক বিশ্বে আমরা যে সুযোগ-সুবিধা পাই, আমরা ইউরোপীয় ইউনিয়নে আমরা ডিউটি ফ্রি মার্কেট এক্সেস পাই এটা হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি। এইটা আমরা জিএসপি প্লাস হিসেবে আখ্যায়িত করে সেটা তাদের কাছে পাব। সব দিক থেকেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বঙ্গবন্ধুর মতোই তার কন্যা লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করেন: তোফায়েল

আপডেট সময় ১০:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮